অ্যামাজনের মিউজিক ইউনিটে কর্মী ছাঁটাই

১০ নভেম্বর, ২০২৩ ২২:২৬  

আবারও কর্মী ছাঁটাই করছে ই-কমার্স কোম্পানি অ্যামাজন। এবার কোম্পানির মিউজিক স্ট্রিমিং ইউনিটের বেশ কিছু কর্মীকে চাকরিচ্যুত করার কথা জানিয়েছে তারা। খবর রয়টার্স।

খবরে বলা হয়, গত বুধবার কোম্পানির মিউজিক ডিভিশনের কর্মীদের চাকরিচ্যুত করার কথা জানিয়েছে অ্যামাজন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এদিন ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন দেশের কর্মরত কর্মীদের চাকরি থেকে ছাঁটাই করার নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মী ছাঁটাই হলেও মিউজিক ইউনিটে বিনিয়োগ চলমান রয়েছে বলে জানিয়েছে অ্যামাজনের একজন মুখপাত্র।

ডিবিটেক/বিএমটি